Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:13 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গরু চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ীকে মারধর অভিযোগ। 

নিউজ রুম / ৯৪
শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

 

রাসেল মোল্লা কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরির অপবাদে এক ডেকোরেটর ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন ও তার নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান,শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মো: রিয়াজ হাওলাদার বাবলাতলা এলাকায় তার আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় শাকিল,শাকিব,আলমগীর হাওলাদার, পলাশ,আরিফ তার উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও ডান চোখে জখমের সৃষ্টি করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি তার সাথে থাকা নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নির্যাতিত ব্যবসায়ী এ ঘটনার প্রতিকার চাইলে হামলাকারীরা উল্টো তাকে গরু চুরির অপবাদ দিয়ে পুনরায় হয়রানি চেষ্টা চালায়। স্থানীয়দের এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান,একজনকে মারধরের ঘটনার কথা শুনেছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহমেদ জানান,ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/