পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা:
ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একতাবন্ধন সেচ্ছাসেবী সংগঠন (এএসএস) নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন একতাবন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহা. রতন মিয়া,সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল-হামিম,গোলাম মোস্তফা,রেদওয়ান,সাজ্জাদুল, ফারুক,রোকন,রাফিউল প্রমূখ।
উল্লেখ্য, ২০২২ সালে কিছু উদ্যোমী ছাত্রদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য।
সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
tawhidit.top/