Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:28 am
আবহাওয়া ব্যানার

সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ রুম / ১১৭
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

 

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী,
ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান,
প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন পিকুল, সময় টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বি কে শিকদার সজল, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলু। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/