কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা।।
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজদের হুমকি ও অত্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ভ‚ক্তভোগী মো. আবু হানিফ। রবিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে এ সংবাদ সম্মেলন করাহয়। এতে লিখিত বক্তব্যে তিনি উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক আকন ও তার লোকজনদের বিরুদ্ধে চাঁদা দাবীর ও তাকে মারধরের অভিযোগ তুলেধরেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ উল্লেখ করেন,তিনি উপজেলার মহিপুর ইউনিয়নের মৎস্য বন্দর মহিপুরের মধ্যবাজারের সোহান নামক একটি আবাসিক হোটেলের মালিক । এছাড়াও মহিপুর বন্দরে কারিতাস ভবনের দক্ষিন পাশে হাইওয়ে সংলগ্ন তার ও ভাই ইব্রাহীমের ক্রয়কৃত ভোগদখলীয় ১৮ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তিনি ৫ তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। কিন্তু তার অভিযোগ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন, ও তার সহযোগী লাদেন ওরফে সত্তার, রুহুল আমিন ওরফে দুলাল ডাক্তারসহ আরো কয়েকজন একত্রিত হয়ে তার কাছ থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে তাদের অপর এক সঙ্গী ইউনুস হাওলাদারকে দিয়া তার নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ৮৩০/২০২৩। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ওই মামলাটিকে মিথ্যা বলিয়া আদালতে রিপোর্ট দাখিল করেন। তবে, ওই রিপোর্ট দাখিলের পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে তাদের ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। সেই সাথে ভবনের পাশে অবস্থিত আবু হানিফের মালিকানা রাইচ মিল ও তেলের মিল বন্ধ করে দিয়ে ১৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। টাকা দিতে অস্বিকার করলে তাকে মারধর করে গুরুত্বর ফুলা ও জখম করাহয়। এসময় লাদেন ও সত্তার তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৫৫ হাজার টাকা নিয়া যায় বলে তিনি উল্লেখ করেন। এসময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে আবু হানিফ ১২ জনকে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আবু হানিফ আরও জানান,উল্লিখিত চাঁদাবাজদের তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাধারন মানুষসহ ব্যবসায়ীরা। চাঁদা না দিয়ে কেহ বিল্ডিং নির্মাণসহ ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। এসকল চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভ‚ক্তভোগী।
tawhidit.top/