Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:03 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় লক্ষীপ্যাঁচা উদ্ধারের করে অবমুক্ত

নিউজ রুম / ১৩১
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।

কলাপাড়ায় একটি লক্ষীপ্যাচা উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার রাতে নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি এ প্যাঁচাটি উদ্ধার করেন। পরে প্রাথমিক শিক্ষা শেষে রাত ১১টায় প্যাঁচাটি ওই এলাকায় অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ লক্ষিপ্যাচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। ২ কেজি ওজনের এ প্রানীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রানী বলে জানায় এনিমমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করে থাকি।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/