Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:04 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিউজ রুম / ১০৮
রবিবার, ১০ মার্চ, ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।

কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভ‚মিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় সাধারন মানুষের করনীয় বিষয়ক কর্মকান্ড ফুটে ওঠে।
আলোচনা সভায় গুড নেইভারের প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস স ালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস।
এসময় বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সিপিবি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/