Loading ...
  • Sat, 14 Mar 2026, 05:36 am
আবহাওয়া ব্যানার

বদলগাছীতে গম্ভীরা চুপ থেকো না কথা বলো প্রদর্শন।

নিউজ রুম / ১৬৯
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

 

বুল আহম্মেদ (বুলু) বদলগাছী(নওগাঁ)সংবাদদাতা।।

নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রচার অনুষ্ঠান হয়েছে। এতে জনসচেতনামূলক গম্ভীরা চুপ থেকো না, কথা বলো প্রদর্শন করা হয়।বৃহস্পতিবার (৭ই মার্চ) বিকেল ৪টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। ওইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের (সিএফডব্লিউডি) অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এর আয়োজন করে আগামীর পথে কর্মসূচি।

অনুষ্ঠানে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক চুপ থেকো না, কথা বলো শীর্ষক জনসচেতনামূলক গম্ভীরা প্রদর্শন করা হয়।গম্ভীরা পরিবেশ করেন রাজশাহীর বাঁচার আশা শিল্পী গোষ্ঠী। এসময় বিভিন্ন প্রকার জনসচেতনামূলক ফেস্টুন, গান ও অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহের কুফল স্থানীয় মানুষের মধ্যে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম ও কমিনিউটি মোবিলাইজার, আদরী আখতার, নাজিউর রহমান, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যসহ গ্রামের কয়েকশ নারী-পুরুষ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/