Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:43 am
আবহাওয়া ব্যানার

বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ফারুক ভূইয়ার আর নেই

নিউজ রুম / ১২৬
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

 

জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদদাতা।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ফারুক ভূইয়া (৭২) বার্ধক্য জনিত কারণে শুক্রবার সকাল সাড়ে আটটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা ফারুক ভূইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি,

বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

শুক্রবার বাদ আছর ভূইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/