Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:41 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত

নিউজ রুম / ১০৫
বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।। 

“জ্ঞানের ভান্ডারে ভরে উঠুক দেশ, দূর হোক সব অশুভ শক্তি” এমন প্রত্যাশায় পটুয়াখালীর গলাচিপায় হিন্দু ধর্মালম্বীদের নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মা সরস্বতী দেবীর পূজা। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভীড় করে শিক্ষার্থীসহ সব বয়সী সনাতনীরা। আলপনা একে সাঁজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। এসময় শংঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবির পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র।শেষে মন্ডপগুলোতে শিশুদের হাতেখড়ি, আলোচনা সভা ও প্রসাদ বিতরন করা হয়। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে উদযাপন হচ্ছে বিদ্যা ও শিল্পকলার এ দেবীর পূজা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/