Loading ...
  • Wed, 15 Apr 2026, 07:17 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় হাতুড়ি ও রড দিয়ে যুবকের উপর অমানুষিক নির্যাতন।

নিউজ রুম / ১১৩
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদ দাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা চুরির অপবাদে একটি ঘরের মধ্যে আঁটকে রেখে বশির আহম্মেদ (৩৫) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত বশির আহম্মেদ এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন আর কান্নাজরিত কন্ঠে অভিযোগ করে বলেন,ধুলাসার ইউনিয়নের সোহাগ ও তার চাচা আলমসহ ৫/৬ জন একত্রিত হয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় ভিডিও কল দিয়ে এই নির্যাতনের ভিডিও মাস্টার মাইন্ড বিল্লাল হাওলাদারকে দেখানো হয়। ফিল্মিস্টাইলের এমন নির্যাতনে সোহাগ রক্তাক্ত যখম হয়। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল পাঠিয়ে দেয়। আহত বশির বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাব মাতব্বরের ছেলে।

ঘটনার কারন সম্পর্কে নির্যাতিত বশির বলেন, ধুলাসার ইউনিয়নের সোহাগ ও বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের ইয়াবা সংক্রান্ত গোপন ব্যবসায়ের বিষয়ে তিনি জেনে যান এটিই তার জন্য কালহয়ে দাড়ায়। আর এই অবৈধ ব্যাবসার বিষয়ে তার মুখ বন্ধ করতেই পার্শবর্তী ইউনিয়নে নিয়ে তাকে এমন অমানুষিক নির্যাতন করা হয়। সঙ্ঘবদ্ধ অত্যাচারে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম ও রক্তাক্ত করাহয়।

তবে এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বিল্লাল হাওলাদার’র নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে। আমি এসবের কিছুই জানিনা।

কলাপাড়া থানার তদন্তকারী উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, সংবাদ পেয়ে আহতকে দেখতে কলাপাড়া হাসপাতালে গিয়েছিলাম। তাকে বরিশাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/