Loading ...
  • Tue, 14 Apr 2026, 01:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় যুবকে পিটিয়ে আহত,উল্টো হাসপাতালে ভর্তি হামলাকারী।

নিউজ রুম / ১০৯
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার(৩১জানুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরানমহিপুর গ্রামে খালের মাছ ধরায় বাধাদিতে গেলে এমন ঘটনা ঘটে। এতে ৮/৯ জন মিলি পিটিয়ে আহত করে মনোতোষ পাইক নামের এক যুবকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। আহত মনোতোষ জানান,তাকে যারা মেরে আহত করেছে তাদের মধ্যে মিলন হাওলাদার উল্টো হাসপাতালে এসে ভর্তি হয়েছে।

এছাড়া হামলার সময় মনোতষের সাথে থাকা সন্তোষ মিস্তিরি অভিযোগ করে বলেন,উত্তম,
দিলিপ,সঞ্জয়, সঞ্জীব,মিলন ও দিপক হালদার সহ প্রায় ৮ / ৯ জনের একটি দল এসে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এর এক পর্যায় মনোতোষের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এছাড়াও সে আরো জানান,

তিনি সহ ওখানে যারা ছিলো তারা কেউ মারপিটের উদ্যেশ্যে যায়নি তাই তাদের হাতে প্রতিরোধের কিছুই ছিলনা। সেই সুযোগ কে তারা কাজে লাগিয়ে মনোতোষকে আহত করেছে। অথছ তাদের অপরাধ ঢাকার জন্য তারা নিজেরা মাথায় পোচ দিয়ে উল্টো এসে হসপিটালে ভর্তি হয়েছে।

এছাড়াও স্থানীয় বাসিন্দা অসিত খরাতী বলেন,এ ঘটনার নেতৃত্বকারী উত্তম হালদার একজন দুষ্ট প্রকৃতির লোক। সে সব সময় সমাজের মধ্যে দ্বন্দ্ববাধীয়ে রাখে এবং প্রতিবেশীদের সাথে বিভিন্ন সময় সে বাগ-বিতণ্ডা এবং মারামারিতে জড়িয়ে সমাজটাকে খন্ড-বিখন্ড করে রেখেছে আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

এবিষয়ে প্রতিপক্ষ উত্তম হালদারকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন,মাছ ধরা নিয়ে একটি দ্বন্দ্বের ঘটনা শুনেছি তবে কোন পক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/