Loading ...
  • Wed, 15 Apr 2026, 08:25 pm
আবহাওয়া ব্যানার

অবশেষে র‍্যাবের জালে আটক মাদক কারবারি ইউসুফ

নিউজ রুম / ১০৩
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

 

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।। 

দির্ঘদিন মাদক ব্যাবসার পরে অবশেষে র‍্যাবের হাতে আটক হলেন ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ি মো. ইউসুফ।
ইউসুফ (২৩) কে ৫৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাবের মাদক বিরোধী আভিযানিক টিম।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে।

ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ইউসুফকে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/