Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:43 am
আবহাওয়া ব্যানার

না খেয়ে জীবন যুদ্ধ করছেন সদ্য সন্তান প্রসব করা এক মা

নিউজ রুম / ১৪২
শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।

ভোলার ইলিশায় এক নবজাতক সহ ৪ সন্তান নিয়ে বিপাকে গৃহবধূ। অপর দিকে ওই সন্তানদের ববাকে ফিরে পেতে বৃদ্ধ পিতা মাতার আকুতি। দুইয়ে মিলে হৃদয় বিদারক এক ঘটনায় ভারি হয়েছে ঐ এলাকার আকাশ বাতাস। এমনই ঘটনা ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাঞ্চন করাতির বাড়িতে। কাঞ্চন করাতির মানসিক ভারসাম্যহীন সন্তান মফিজ (৩৫) গত ৮ দিন পুর্বে কোথায় চলে গেছে কেউ জানেনা। ভারসাম্যহীন ছেলের শোকে কাতর প্রায় বৃদ্ধ মা বাবা। অপরদিকে এই মফিজ নিরুদ্দেশ হওয়ার ৪ দিন আগেই মফিজের স্ত্রী একজন কন্যা সন্তানের মা হয়েছেন। একে অর্ধাহারে দিন কাটছে মফিজের স্ত্রী সহ তিন সন্তানের অপরদিকে খোঁজ নেই স্বামীর। এমন মানবেতর জীবনযাপন করা পরিবারের পাশে দাড়িয়ে সামান্য খাদ্য সামগ্রী উপহার দিলেন ইলিশা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের বিত্তবানের প্রতি সহায়তা কামনা করেন ঐ পরিবার টি। পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়ানোর বিকাশ নং ০১৭৭৮৫১২২০৯


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/