Loading ...
  • Tue, 14 Apr 2026, 01:38 pm
আবহাওয়া ব্যানার

সারাদেশের সাথে পীরগঞ্জেও বেড়েছে শীতের তীব্রতা,কষ্টে বস্ত্রহীন শীতার্ত মানুষ!

নিউজ রুম / ১২৭
সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

 

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ

টানা কয়েকদিন থেকেই উত্তারঞ্চলের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময়ই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন; সঙ্গে নামছে তুষারের মতো কুয়াশা। এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে গরিব ও ছিন্নমূল মানুষের ভাগ্যে জুটেছে অবর্ণনীয় কষ্ট। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী এক সপ্তাহ আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্তও থাকবে তবে গতকাল দুপুরের পর একটু রোদের দেখা মিলে।

এদিকে রংপুরের পীরগঞ্জ অঞ্চলে হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা শীতের তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতা নিয়ে চলছে শীত নিবারনের চেষ্টা। কেউ কেউ শীত নিবারণে গরম পানি ও ব্যবহার করছেন।

জনপ্রতিনিধি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ বলেন, কয়েক দিন থেকে রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে তারই ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলায় ও প্রচুর শীতের তীব্রতা বেড়েছে। শীত থেকে বাঁচতে গ্রামের মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সাধ্যমতো আমরা দরিদ্র শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

তাছাড়া ও তিনি উপজেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে উপজেলার জনপ্রতিনিধি স সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান করছেন।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। একই সঙ্গে স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজমান রয়েছে। চলমান পরিস্থিতি কিছুটা সপ্তাহখানেক থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/