Loading ...
  • Fri, 06 Mar 2026, 05:35 am
আবহাওয়া ব্যানার

ঈগলে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে কলাপাড়ার খাল স্লুইস দখল মুক্ত ও চাঁদাবাজি বন্ধ করাহবে।

নিউজ রুম / ৯৪
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া,পটুয়াখালী।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ কলাপাড়া, রাঙ্গাবালী,মহিপুর আসনে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার বলেন,ঈগলে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করলে কলাপাড়া উপজেলার সমস্ত খাল স্লুইস দখল মুক্ত ও চাঁদাবাজি বন্ধ করাহবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী )সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ঈগল প্রতিকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন,কলাপাড়ার যত রাস্তাঘাট আপনারা দেখেন এগুলো সমস্ত আমি করেছি। বর্তমান এমপি কোথাও এক ওড়া মাটি ফালায়নি।তাই আবার সুযোগ পেলে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন সহ কলাপাড়াকে জেলায় রুপান্তর করবো। তাই আগামি ৭ জানুয়ারী ঈগল প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে কলাপাড়ার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান।

নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড নাসির মাহমুদ’র সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ শহীদুল আলম,ঢাকা দক্ষিন যুবলীগ সহ সভাপতি মোঃ মুরসালীন আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক,এবং উপজেলা আওয়ামীলীগ সদস্য এ্যাড.মোঃ নাসিরুদ্দীন সোহাগ,টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান সুজন মোল্লা,নাওভাঙ্গা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ হাবিবুর রহমান সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ ফরিদ গাজী,সাবেক ইউপি সদস্য বাবু প্রফুল্ল কুমার হাওলাদার,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ নুরুল আমীন বাবুল,ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জগৎজীবন রায়,সাবেক মহিলা ইউপি সদস্য মোসাঃ রুমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম খলিফা


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/