Loading ...
  • Tue, 10 Mar 2026, 03:18 pm
আবহাওয়া ব্যানার

নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচার প্রচারণা ব্যাস্ত সময় পার করছেন নারী নেত্রী শাপলা

নিউজ রুম / ১০৬
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

বুল বুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ) সংবাদ দাতা।।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। পছন্দের প্রার্থীর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ভোটের মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন পাহাড়পুর ইউনিয়নের নারী নেত্রী সামাজ সেবিকা শাপলা আক্তার।

প্রতিক বরাদ্দের পর পরই ভোটের মাঠে নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে সাধারণ জনগনের মাঝে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন। অন্যদিকে সকাল থেকে সন্ধ্যা-রাত অবধি উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা, হাটবাজার,রাস্তার মোড় নৌকার প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন পাহাড়পুর ইউনিয়নের নারী নেত্রী শাপলা।

শুক্রবার বিকেলে পচাঁরমোড় এলাকায় ভোটারদের কাছে গিয়ে তিনি বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে চান। আওয়ামী লীগের এ ক্রান্তিকালে, উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহব্বান জানান । এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/