Loading ...
  • Mon, 09 Feb 2026, 01:59 am
আবহাওয়া ব্যানার

শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে পুলিশের অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার

নিউজ রুম / ৯৩
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

এসডি সোহেল রানা শেরপুর সংবাদদাতা।।

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় সীমান্তের পাহাড়ী টিলা থেকে ৫ জুয়ারী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মমিন মিয়া (৩০), ফায়জুল ইসলাম (২৭), নজরুল ইসলাম( ৪৫),আজমত আলী (৫৫) ও উকিল মিয়া (২৭)।
পুলিশ জানায়, ২৮ শে ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের
সীমান্ত জনপদের চান্দ্রপাড়া গ্রামের জনৈক পেশাদার জুয়ারী ফায়জুর ইসলামের বসত বাড়ির পাশে পাহাড়ী টিলায় শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে বর্তমান সময়ের সাহসী ও চৌকস উপ পুলিশ পরিদর্শক এসআই মো আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই জুবায়েল খান, এএসআই কামরুল সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গভীর রাতে নির্জন পাহাড়ি ঢিলায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারী কে গ্রেফতার করে।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা অপরাধ প্রমাণিত হওয়ায়
শেরপুরের বিজ্ঞ আদালতে বৃহস্পতিবার দুপুরে সোপদ করা হয়েছে।
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/