রাসেল মোল্লা কলাপাড়া।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি গরুর খামার থেকে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে। আয়ের শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন খামারী নুর ইসলাম (৬০)। বুধবার(২৭ ডিসেম্বর) ভোরারাতে উপজেলার পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া এসব গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার খামারীরা। খামারী নুর ইসলাম জানান,তার খামারে ৫ টি ফ্রিজিয়ান জাতের অষ্ট্রেলিয়ান ও ৫ টি দেশী গরু ছিলো। গতকাল গভীর রাতেও তিনি ঘর থেকে বের হয়ে খামারে গরু দেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি খামারের দরজা ভাঙ্গা এবং ১ টি বাছুর ছাড়া বাকি গরুগুলো না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
tawhidit.top/