Loading ...
  • Sat, 12 Sep 2026, 04:49 pm
আবহাওয়া ব্যানার

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -মহিব্বুর রহমান

নিউজ রুম / ১২৮
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

পটুয়াখালী জেলা সংবাদদাতা।।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া,মহিপুর,রাঙ্গাবালি) আসনের নৌকা মার্কার প্রার্থী মোঃ মহিব্বুর রহমান মহিব বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে,এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া। তাই সকলকে দেশ এবং কলাপাড়ার চলমান উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে,সালিশ বাণিজ্য ও সন্ত্রাসমুক্ত এই জনপদের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো নৌকায় ভোট দিয়ে উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।

শনিবার (২৩ ডিসেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের লক্ষীবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ,থানা আওয়ামী লীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ,ছাত্রলীগ,যুবলীগ, শ্রমীকলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/