Loading ...
  • Thu, 12 Mar 2026, 08:16 am
আবহাওয়া ব্যানার

নৌকাই শক্তি নৌকাই মুক্তি,নৌকা ছাড়া নাই কোন উন্নতি।

নিউজ রুম / ১০৩
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

নৌকাই শক্তি নৌকাই মুক্তি,নৌকা ছাড়া নাই কোন উন্নতি। তাই ধোকায় পরবেন না আগামী ৭ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া,মহিপুর,রাঙ্গাবালি) আসনের নৌকা মার্কার প্রার্থী মোঃ মহিব্বুর রহমান মহিব কে ভোট দিয়ে শেখহাসিনার হাতকে শক্তিশালী করবেন। কারন মুহিব্বুর রহমান এক জন ভালো মানুষ। তাই একজন ভালো মামুষকে আমরা কলাপাড়ায় আবারো এমপি হিসেবে দেখতে চাই। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা আবাশনে নৌকা মার্কার নির্বাচনী উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান চুন্নু তালুকদার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাকামইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ কেরামত হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম তালুকদার,ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আঃ মালেক হাওলাদার,ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ রুহুল আমিন তালুকদার, সেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস হাওলাদার প্রমুখ। এসময় ওই আবাশনের শতাধিক বাসিন্দা এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগ সদস্য ও দলিল লেখক মো: সামু তালুকদার।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/