Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:19 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে সবজির বাজার চড়া, বিপাকে পরেছেন ক্রেতা।

নিউজ রুম / ৯৭
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

 

হৃদয়শীল ফরিদপুর, মধুখালী সংবাদদাতা।।

ফরিদপুরের মধুখালীতে সবজির দাম হু হু করে বাড়ছে এতে করে সাধারণত খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দাম। সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, উপায় আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, শিম ৮০ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ১২০ টাকা, টমেটো ৬০, বেগুন ৬০ টাকা, রসুন ২৪০ টাকা, মুলা প্রতি হালি ১০ টাকা পাতা কপি ৩০ টাকা। গাঁজর ৫০ টাকা।

ক্রেতারা অভিযোগ করে বলেন, আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দ্রব্যমূল্যের এমন অবস্থায় বেঁচে থাকাই দায়, এক সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম প্রায় দ্বিগুন।
ক্রেতারা অভিযোগ করে আরো বলেন, যেখানে সপ্তাহের তুলনায় দাম কমার কথা সেখানে দাম আরো বেড়েছে। ব্যবসায়ীরা কৃত্রিম সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়েছে। এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দাবি জানান।

বিক্রেতারা জানান, আমদানি কম সবজির সংকট তাই সব সবজি দ্বিগুন দামে কিনতে হচ্ছে, এখানে ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো উপায় নেই। আমদানি বাড়লে দাম কিছুটা কমতে পারে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/