Loading ...
  • Wed, 15 Apr 2026, 10:24 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঠ উদ্বোধন

নিউজ রুম / ১৬১
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মোঃ রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার জন্য মাঠ উদ্বোধন করাহয় হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন নব নির্মীত এই মাঠটি বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো.নূর কুতুবুল আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও)মো.জাহাঙ্গীর হোসেন বলেন,কলাপাড়া অতি গুরুত্বপূর্ণ একটি পৌরসভা। অথচ পৌর শহরে শিশু-কিশোরদের খেলাধূলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে কোনো উন্মুক্ত মাঠ ছিলনা। স্থানীয় মানুষজনের দাবীর প্রেক্ষিতে শহরের খাস পুকুর পার এলাকায় প্রায় দেড় একর সরকারি জমি ভরাট করে খেলার মাঠ নির্মান করে দিয়েছি। আমি মনে করি শিশু-কিশোররা মনো সামাজিক সুরক্ষার জন্য নিয়মিত এ খেলার মাঠটি ব্যবহার করতে পারবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/