Loading ...
  • Tue, 03 Mar 2026, 11:15 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মহান বিজয় দিবসে দু’দিন ব্যাপী অনুষ্ঠান পালন করেছে প্রিয়জন কল্যান পরিষদ।

নিউজ রুম / ২১৪
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবসে দু’দিন ব্যাপী অনুষ্ঠান পালন করেছে নীলগঞ্জ প্রিয়জন কল্যান পরিষদ। এ উপলক্ষে শনিবার (১৬ ই ডিসেম্বর ) উপজেলার নীলগঞ্জ ই’উপির শেখকামাল সেতু সংলগ্ন সলিমপুর খেলার মাঠে সকাল ১১ টায় অনুর্ধ ১২ বছরের বালক লাল ও সবুজ দল এবং বিকেল ৩ টায় প্রিয়জন কল্যান পরিষদ বনাম সুধিজন একাদশের মধ্যে প্রিতিম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অনুর্ধ ১২ বছরের অধিনায়ক অংকন বিশ্বাসের সবুজ দল চ্যাম্পিয়ন ও অহির লাল দল রানারআপ এবং বিকেলের খেলায় প্রিয়জন কল্যানপরিষদ চয়াম্পিয়ন ও সুধিজন একাদশ রানারআপ হয়।
এরপর রাতে ব্যাট মিন্টন প্রতিযোগিতার আয়োজন করা। হয় এতে মোট ১২ টি দল অংশ গ্রহণ করে। প্রায় ৪ ঘন্টা ব্যাপী খেলায় সকল দলকে হারিয়ে ইভান মাতব্বর,আবির জুটি এবং
মিরাজ,তাওহিদ জুটির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ইভান জুটি মিরাজ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর পর শুরু হয় উম্মুক্ত হারিভাঙ্গা প্রতিযোগীতা। প্রতিযোগীতায় ৫০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে কেউ হারিটি ভাঙতে সক্ষম হয়নি। তবে হাড়ির একদম কাছে লাঠির আঘাত করে সকলের বিবেচনায় বিজয়ী হয়েছেন প্রিয়জন কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ শাহীন মাতব্বর। অনুষ্ঠানের দ্বিতীয়দিনে ১৭ ই ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় সলিমপুর সাবেক ফেরীঘাট মাতব্বর মার্কেটের সামনে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ই’উপির সাবেক চেয়ারম্যান কামারুজ্জামান শহীদ মাতব্বর। প্রধান অতিথি ছিলেন প্রিয়জন কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ শাহীন মাতব্বর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ বাদল মাতুব্বর,লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ বশার,বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব নাওভাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইভান মাতব্বর, গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন (নয়ন) সহ প্রমুখ।
সর্বশেষ বিজয়ী ও রানার আপ দল ও খেলা সংস্লিষ্ট সকলকে পুরস্কার তুলেদেন অতিথীরা। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/