Loading ...
  • Wed, 11 Mar 2026, 04:33 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিষ কিনতে এসে গৃহবধূ পুলিশ হেফাজতে।

নিউজ রুম / ১০৮
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আত্মহত্যার উদ্দেশ্যে বিষ কিনতে এসে (২৬ বছর) বয়সী এক গৃহবধূক পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের মুক্তি যোদ্ধা কম্পেলেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার পারিবারিক সমস্যা রয়েছে
যা কেউই সমাধান করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। সেই ক্ষোভ থেকে আত্মহত্যার উদ্দেশ্যে সে পৌরশহরের বিভিন্ন সার কীটনাশকের দোকানে কীটনাশক কিনতে গেলে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে তাকে হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসা বাদে তার নাম মরিয়ম বলে জানিয়েছে। এর বেশি কিছু তিনি বলতে রাজী হয়নি। এর পর পুলিশকে তার এক চাচার মোবাইল নাম্বার দেয়। পুলিশ তাকে ফোন করলে তার চাচা জাহাঙ্গীর মুন্সি বলেন,মরিয়মের বাবার বাসা পৌরশহরের রহমতপুর এলাকায়। তিনি আরও বলেন, মরিয়মকে মহিপুর এলাকায় বিবাহ দেওয়া হয়েছে। এছাড়াও ওই গৃহবধুর কিছু মানসিক সমস্যা আছে বলে তিনি জানান।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রিয়াজ জানান,মহিলার পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারনে সে বিষ কিনতে গিয়েছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে ওই গৃহবধূ মুখ খুলছে না বলে তিনি উল্লেখ করেন।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/