Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন।

নিউজ রুম / ৮১
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

ঢাকায় ২৮ অক্টোবর পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন,প্রেসক্লাবের সদস্য মিলন কর্মকার (রাজু) রিপোটার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদউদ্দীন (বিপু) রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ইমন আল আহসান,কালবেলা কুয়াকাটা প্রতিনিধি সাইদুর রহমান (সাইদ) সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র আর এর প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। তারা অপরাধীদের অপরাধ-কর্ম তুলে না ধরলে অপরাধ প্রবণতা বেড়ে গিয়ে দেশে অরাজকতা বৃদ্ধিপেত। এ ক্ষেত্রে সাংবাদিকরা প্রহরীর মতো কাজ করে বলে বক্তারা উল্লেখ করেন। তারা আরও বলেন,সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের কাজ এটা তার অধিকার। কিন্তু গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে তা পরিকল্পিত। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিঘ্রই এ ঘটনায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। এসময় কলাপাড়ায় কর্মরত ইলক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গনমাধ্যম কর্মী রাসেল মোল্লা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/