Loading ...
  • Tue, 10 Mar 2026, 09:13 pm
আবহাওয়া ব্যানার

ভোলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নিউজ রুম / ৯০
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

 

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।। 

ভোলা সদর উপজেলার ২ নং ইলিশায় ইজি বাইকের চালককে খুন করে বাইক ছিনতাই কররেন ছিনতাই চক্রের সদস্যরা।
রবিবার ( ২৯) অক্টোবর সন্ধ্যায় ইলিশার ৪নং ওয়ার্ডে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় মৃত রফিকুল ইসলামের ইজিবাইকে যাত্রী হয়ে আসেন ছিনতাই চক্রের সদস্যরা। তারা ইলিশার ৪নং ওয়ার্ডের নির্জন শান্ত রাস্তায় নিয়ে শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়।
রফিকুল ইসলাম এলাকার মৃত মোতালেব পন্ডিতের ছেলে।
এঘটনায় আহতাবস্থায় পথচারীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরন করলে চিকিৎসারত অবস্থায় রফিকের মৃত্যু ঘটে।
সম্প্রতি দেশের দক্ষিণ -পূর্বাঞ্চলের জেলা ভোলার বিভিন্ন স্থানে অটো ছিনতাইকারী চক্রের অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে ।
ছিনতাইকালে যাত্রী পরিচয়ের ছিনতাইকারী চক্রটিকে চালক বাধা দিলে চক্রটি তাকে খুন করার উদ্দেশ্যে ছুরিকাঘাত করছে বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় ছিনতাই চক্রের কাউকে এখনো সনাক্ত করতে পারেন নি পুলিশ।

এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ঘটনার সঙ্গে কে বা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/