রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।।
সারা দেশে জামাত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় স্থানীয় আওয়মীলীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এ সময় কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির, উপজলার শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কালাম সরদার,সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা যুবলীগ নেতা সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.ইয়ামিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুল সালাম বিশ্বাস,উপজেলা কৃষক লীগ সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস এম মুর্তাল্লা সৌরভ, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম,লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক খান,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল হক মৃধা,যুবলীগ নেতা শেখ মোঃ যুবরাজ,রতন হাওলাদার,জনি সরদার, রাকিবুল ইসলাম রকি,মাহমুদুল হোসেন নয়ন, উপজেলা ছাত্রলীগ নেতা মহিবুল্লাহ মহিব, হাসিবুল হাসান,আসাদুজ্জামান হিরন,মিজানুর রহমান মুসা,প্রমুখ উপস্থিত ছিলেন।
tawhidit.top/