Loading ...
  • Thu, 12 Mar 2026, 02:22 pm
আবহাওয়া ব্যানার

উপজলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেনব দলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান

নিউজ রুম / ১০৪
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

 

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ( নওগাঁ) সংবাদদাতা।। 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে সনাতনী হিন্দু সম্প্রদায়ীরা।

দুর্গাপূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশবাসিকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, বদলগাছীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিয়ার রহমান।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবংসুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ধর্ম উৎসব এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।

শুভেচ্ছান্তেঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান নওগাঁ বদলগাছী।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/