সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) সংবাদ দাতা।।
পটুয়াখালী জেলার গলাচিপায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ পাওয়ায় তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা- কর্মচারীরা এই সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন,চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুল। এ সময় সকলের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলালকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো.নাছিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ,উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু.মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়,গোলখালী ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন হাওলাদার,রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান, গলাচিপা কেন্দ্রীয় কালবাড়ি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ বণিক, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সমির কৃষ্ণ পাল,গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন,সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ,বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ। এছাড়া উপজেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ,জনপ্রতিনিধি, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১ বছর আগেও এই দুজনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়।
tawhidit.top/