Loading ...
  • Tue, 03 Mar 2026, 08:59 am
আবহাওয়া ব্যানার

মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার।

নিউজ রুম / ১১৪
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

 

শফিকুল ইসলাম বরিশাল সংবাদ দাতা।।

গৌরনদী থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এসআই দেলোয়ার হোসেন ঢাকার মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করে। রবিবার রাতেই তাকে গৌরনদী থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত সেন্টু শরীফ গৌরনদী থানার রামনগড় গ্রামের সুলতান শরীফের ছেলে। ওসি আরও জানান,সেন্টু জিআর ৫১৯/১৩ (মাদারীপুর থানার মামলা নং-৩১{১৩.৯.১৩} মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাৎ ঘরামী (২৮) হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী। আদালত রায় ঘোষণার দিন থেকেই সেন্টু পলাতক ছিল। সোমবার সকালে গ্রেফতারকৃত সেন্টুকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/