Loading ...
  • Sat, 14 Mar 2026, 11:11 pm
আবহাওয়া ব্যানার

মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুল

নিউজ রুম / ১০৪
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

মহিপুর (পটুয়াখালী) সংবাদ দাতা।।

আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্টিত হওয়ার কথা রয়েছে পটুয়াখালীর মহিপুর থানা ছাত্রলীগের সম্মেলন। ইতোমধ্যেই পদ প্রত্যাশীদের সিভি জমা নিয়েছে জেলা ছাত্রলীগ।এখবরে ছাত্র লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।ইতি মধ্যেই সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থীর গুঞ্জন শোনাযাচ্ছে।পদ বাগিয়ে নিতে শুরু করেছে দৌড়ঝাঁপ।চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই শোনা যাচ্ছে আলোচনা।তবেএবারে আলোচনার শীর্ষে এগিয়ে রয়েছে,সাবেক জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মহিপুর ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তামিম।তিনি এবারের কমিটিতে সভাপতি পদ প্রার্থী।

জেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক মো: তানভীর আরিফ জানান,পদ-প্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো রয়েছে ক্লিন ইমেজ,পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে যাদের সক্রিয় ভূমিকা থাকবে।এবং অসাম্প্রদায়িক চেতনার অধিকারী তারাই আগামীর নেতৃত্বে আসবে।

এছাড়া যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন,এমন ছাত্র নেতারাও এগিয়ে থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম বলেন,করোনার মধ্যে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। সিডর,মহসিন,আয়লা, মোখা’র মতো দুর্যোগে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় মাঠে ছিলাম,এবং আগামীতেও থাকতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে আমরা মহিপুর থানা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবো।জামাত শিবির ও বিএনপির অপশক্তিকে রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমার লক্ষ্য।ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমি সব সময় সরব বলে প্রতিহিংসার স্বীকার হয়েছি বহুবার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আমাকে সুযোগ দিলে মহিপুর থানা ছাত্রলীগের প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবো।ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন। ছাত্রলীগের কর্মীরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং মনে লালন করে। আওয়ামী পরিবারের সন্তান আমি।দলের জন্য সবসময় কাজ করে যাচ্ছি,ভবিষ্যতেও করব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/