নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব সগির হোসেন এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন আগামী ৭ অক্টোবর থেকে নীলগঞ্জ ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এরপর ৫ দিন ব্যাপী পুরো ইউনিয়নের জনগণের মাঝে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলবে। নির্ধারিত প্রত্যেকদিন সকাল সারে আটটা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত এই বিতরন কার্যক্রম পরিচালিত হবে।
নিচে সময় সূচি দেওয়া হোল :
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””
প্রথম দিন শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭,৮ নং ওয়ার্ড
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””
এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন ( ৮,৯ অক্টোবর) রবি ও সোমবার ১,২,৩ নং ওয়ার্ড ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””
চতুর্থ দিন মঙ্গল বার (১০ অক্টোবর) ৪,৯ নং ওয়ার্ড এরপর পঞ্চম দিন বুধবার (১১ অক্টোবর) ৫,৬ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ মাঠে নীলগঞ্জের বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, নীলগঞ্জ ইউনিয়নে যাদের স্মার্ট কার্ড হয়েছে সেই সকল নাগরিক নিজে উপস্থিত থেকে তার স্মার্ট কার্ড বুজেনিতে হবে। অন্যকারোহাতে এই কার্ড দেয়াযাবে না।
উল্লেখ্য ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে যারা ভোটার নিবন্ধন করেছেন শুধুমাএ তাদেরকেই জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড প্রদান করা হবে।প্রত্যেক নাগরিকের আগে দেওয়া জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কার্ডটি নিয়ে যেতে হবে।
tawhidit.top/