Loading ...
  • Sat, 14 Mar 2026, 06:01 pm
আবহাওয়া ব্যানার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সালথায় এ্যাড.জামাল হোসেন মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ রুম / ১৬৫
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) সংবাদ দাতা।। 

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স‍া.) পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে (বাদ যোহর) নবীজির জীবনী নিয়ে আলোচনা বয়ান এবং যোহরের নামাজের পড়ে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। এর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়  দোয়া করা হয়।

‘মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা ও মর্যাদা’ সম্পর্কে বয়ান পেশ করেন মসজিদের ইমাম মাওলানা  রবিউল ইসলাম, দোয়া পরিচালনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আক্কাস আলী ( আক্কাস), আওয়ামীলীগ নেতা সেলিম, শাহীন,সাহানুর, যুবলীগ নেতা, নুর মোহাম্মদসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/