Loading ...
  • Wed, 04 Mar 2026, 03:57 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের হোসেনপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

নিউজ রুম / ১১৫
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

১৮ আগে বিয়া নয়, তবেই জীবনের সুখের হাওয়া বয়,আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উৎসব উদযাপন করা হয়েছে ।

গতকাল ১৮ (সেপ্টেম্বর) সোমবার দুপুরে হোসেনপুর রাঙ্গা মন্ডলের বাড়ির উঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রাম উন্নয়ন কমিটি, ইউথ ভিজিলেন্স টিম, শিশু ইউথ ফোরাম বড় আলমপুর ইউনিয়ন পরিষদের আয়োজন ও পীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংদেশের সহোযোগিতায় হোসেন পুর গ্রাম উন্নয় কমিটি সভাপতি আকতার হোসেন এর সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরুজ, সমবায় অফিসার মাহমুদা বেগম, নারী ও শিশু বিষয়ক ডেক্স এস আই আকতারুল ইসলাম, পীরগঞ্জ এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাঘরা, প্রোগ্রাম অফিসার আমজাদসহ অভিভাবক,ধর্মীয় নেতা, ভিডিসি,শিশু ও যুবো ফোরাম এবং হোসেন পুর এলাকাবাসী।

পরে উপজেলা নির্বাহী অফিসার হোসেনপুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/