Loading ...
  • Wed, 04 Mar 2026, 01:39 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের অত্যাধুনিক টয়লেট উদ্বোধন!

নিউজ রুম / ১০৫
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ

রংপুর জেলার পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আর্থিক সহায়তায় প্রায় ৫ লাখ ২০ হাজার ৬’শত ৪৬ টাকা ৫৪ পয়সা মাত্র ব্যয়ে পাটগ্রাম দাখিল মাদ্রাসার ছাত্রীদের জন্য অত্যাধুনিক পৃথক টয়লেট নির্মাণ কাজ শেষ করে শুভ উদ্বোধন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

গতকাল (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাটগ্রাম দাখিল মাদ্রাসার কাছে টয়লেট হস্তান্তর এবং টয়লেট উদ্বোধন করেন পীরগঞ্জ এপি ম্যানেজার ডায়মন্ড জেসফার ঘাগরা।
তিনি এসময় বলেন,সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে অনেক কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু মেয়েদের পর্যাপ্ত টয়লেট না থাকায় অনেকে স্কুল থেকে ঝরে পড়ছে।পিরিয়ডকালীন সময় লজ্জায় অনেকে স্কুলে যেতে পারে না। এই জটিল মনোদৌহিক পরিবর্তনের সময়ে অভিভাবক ও শিক্ষকদের তাদের যত্ন নিতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবাইকে সঙ্গে নিয়ে এ বিষয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও টয়লেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন,প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও,পাটগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ওয়াস কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/