কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর
কলাপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল লতিফ গাজী এবং আছিয়া
বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সারে ৫ টার দিকে উপজেলার
টিয়াখালী ইউনিয়নের আঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। এতে
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ
নেতা মো. মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলী যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ
মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা,
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাবেক ভিপি জিয়াউর
ররহমান জিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ইয়ামীন গাজী, উপজেলা কৃষক
লীগ সভাপতি এ্যাড.আনোয়ারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক
আবদুস সালাম বিশ্বাস, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ড.হািববুর রহমান,
শিক্ষিকা ডেইজি সুলতানা, স্থানীয় আওয়ামলীলীগ নেতা চাঁন গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার শান্তি
কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও সকল
অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
tawhidit.top/