Loading ...
  • Mon, 16 Mar 2026, 03:54 am
আবহাওয়া ব্যানার

বদলগাছীর ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন করা হয়েছে।

নিউজ রুম / ১১০
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

বুলবুল আহমেদ (বুলু) বদলগাছী (নওগাঁ) সংবাদ দাতা।।
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের স্বশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন(স্ব শরীরে যাচাই) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজীব আহমেদ, মিঠাপুর ইউনিয়ন সমাজকর্মী আবু হাসান,রাজিয়া সুলতানা, সাংবাদিক বুলবুল আহমেদ সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
লাইভ ভেরিফিকেশনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ মিঠাপুর ইউনিয়নের সকল ভাতা ভোগীদের কার্ড উত্তোলন করে তাদের সত্যতা যাচাই বাচাই করে পুনরায় ফেরত দিয়ে দেয়।

মূলত, যারা প্রকৃত ভাতাভোগী তাহারাই যেন ভাতা পায়,সেজন্যই এই লাইভ ভেরিফিকেশনের আয়োজন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/