Loading ...
  • Thu, 12 Mar 2026, 10:59 pm
আবহাওয়া ব্যানার

সাগরে আর মাছ ধরতে যামু না-বললেন জেলে ফজলু গাজী

নিউজ রুম / ১৮৬
শনিবার, ১২ আগস্ট, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপার জেলে ফজলু গাজী আর কখনো গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না বলে কান্নায় ভেঙ্গে পড়েন। সাগরের সাথে কত সম্পর্ক জড়িয়ে আছে জেলেদের। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-তামাশা আরো কত কিছু। আর সাগর থেকে ধরে আনা রূপালী ইলিশের হাসি জেলেদের আপ্লুত করে। কিন্তু এই সাগরে বিভিন্ন সময় ঝড়ের তান্ডবে প্রান বিসর্জন দিতে হয় তাদের। কথাগুলো বলছিলেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পক্ষিয়া গ্রামের মৃত. মোসলেম গাজীর ছেলে ফজলু গাজী (৫০)। ফজলু গাজীর সাথে দেখা হলে অনুনয় করে বলেন, “জন্মের পর থ্যাইকাই সমুদ্র দ্যাখছি। সাগরের মাঝখানে যাইয়া মাছ ধরছি। আমি অনেক ট্রলারের মাঝি আছিলাম। অনেকবার ট্রলার ডুবে গ্যাছে। দুই-তিন দিন পর পানিতে ভাসা অবস্থায় অন্য জাইল্যারা মোগো তাদের জালে ওঠায়। গত ১ মাস আগে পাশের থানার চম্পাপুর ইউনিয়নের কামাল ফকিরের ট্রলারে ১ মাস যাবৎ মাঝির কাজ করি। ট্রলারডা ২৮ ইঞ্জিন, গিয়ার ভরা, ২৫ হাত কাঠবডি। যতবার সাগরে যাই ততবার মোর বউ পোলারা মোর চিন্তায় কানতে থাহে। বাড়তে কান্দার রোল পরে। বাড়ি আসলে মনডা ছটফট করে। ঘরের লোকজন মোরে সাগরে যাইতে দেতে চায় না। এহন হইতে মুই নদীতে মাছ ধরমু। কিন্তু সাগরে যে কত কাহিনী জড়াইয়া আছে মোর। মনে পরলেই মনোডা হাউ মাউ কইরা ওডে, সাগরে না যাইয়া ক্যামনে থাকমু।” এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে ফজলু গাজীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমি ২ সন্তানের জননী। আমার ছেলারা পড়াশুনা করে। ঝড় এবং বন্যা এলে আমরা নদীর দিকে তাকিয়ে থাকি কখন আসবে আমার স্বামী। তার ফেরার সময় হলেও সময়মত না ফিরলে চিন্তায় আমাদের খাওদা দাওয়া বন্ধ হয়ে যাই। তাই তাকে আর সাগরে মাছ ধরতে পাঠাবো না। প্রয়োজনে কম খাব। এ বিষয়ে চম্পাপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক কামাল ফকির বলেন, আসলেই ফজলু গাজী একজন ভাল মানুষ। তার মত সৎ এবং নিষ্ঠাবান মাঝির অনেক অভাব। আমার সাথে ১ মাস কাজ করেছে। আমাকে হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছে। গলাচিপা সদর ইউনিয়নের ইউপি সদস্য মঞ্জু মেম্বর ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, ফজলু গাজী আসলেই একজন ভাল মানুষ। সে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ফজলু গাজী একজন নিবন্ধিত জেলে। তিনি সমুদ্রে না গিয়ে রামনাবাদ, বুড়াগৌড়াঙ্গ নদীতে মাছ ধরেন তাও ভাল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/