Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:17 pm
আবহাওয়া ব্যানার

বরগুনার আমতলীতে পিকআপ ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ছয়

নিউজ রুম / ১৭২
সোমবার, ৭ আগস্ট, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উর্শিতলা নামক স্থানে একটি মালবাহি পিকআপ ও যাত্রবাহি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান জামান (৪২) নিহত ও আহত ৭ জন।

স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের উর্শিতলা নামক স্থানে বিপরীধ থেকে আসা মালবাহি পিকআপ ও যাত্রবাহি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহি মাহেন্দ্রার আরোহী নুরুজ্জামান জামান (৪২), লিটন (৩০), আরিফ (২৫), হাবিব মিয়া (৬০), ইছহাক মেম্বর (৭০) আহত হয়।

 স্থাণীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে গুরুত্বর আহত নুরুজ্জামান জামান ওই হাসপাতালে বসেই মারা যান। নিহত নুরুজ্জামান জামান উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের শিক্ষক জয়নুল আবেদীনের বড় পুত্র।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানভির শাহরিয়ার বলেন, গুরুত্বর আহত নুরুজ্জামান জামান চিকিৎসারত অবস্থায় হাসপাতালে বসেই মারা যান।

 আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ চালক লিটন ও পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/