রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি সারাদেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভুমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তেরের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) শেষ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজনে করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কৌশিক আহমেদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উপজেলায় ৪র্থ পর্যায়ে ২০০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের কাছে একটি বাড়ী ও ২ শতক জমি হস্তান্তর করা হবে। আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর গৃহহীন পরিবারকে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, আশ্রয়ণ-২ এর মাধ্যমে কলাপাড়া উপজেলায় প্রথম পর্যায়ে ৪৫০ টি, দ্বিতীয় পর্যায়ে ১১০টি, ও তৃতীয় পর্যায়ে ২০৩ টি পরিবারকে জমি প্রদান ও গৃহ নির্মাণ করে দিয়ে তাদের পুনর্বাসন করা হয়েছে। এখন ৪ র্থ পর্যায়ে আরো ২০০ জন মোট ৯৬৩পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। এর মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো বলে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন। এতে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস,এম মোসাররফ হোসেন মিন্টু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ, আর মুক্তা, সাধারণ সম্পাদক নাহিদুল হক, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দোলন ঢালি প্রমুখ।
tawhidit.top/