Loading ...
  • Thu, 12 Mar 2026, 06:47 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালী নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা ও মত বিনিময়

নিউজ রুম / ১০৭
সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম মহোদায় রবিবার (৩০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ, জামাল আকন, আব্দুল আলিম, সঞ্জিব দাস, মো. নাসির উদ্দিন, মো. নেছার উদ্দীন, মো. মনির হোসেন, পারভেজ মাহমুদ, মোঃ মামুন হোসাইন, মোসা. রুনু হাওলাদার, মো. মাহাবুব হোসেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা পটুয়াখালী জেলার সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদী ভাঙন ছাড়াও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রচারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্য জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, আমি প্রজাতন্ত্রের একজন সেবক, তাই আপনারা আমাকে স্যার বলে ডাকবেন না, আমাকে ভাই বলে ডাকলেই আমি বেশি খুশি হবো। তিনি আরও বলেন, আপনাদের লেখনি, সংবাদ প্রচারের মাধ্যমেই আমি এই জেলার চিত্র দেখতে পাবো। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। যে কোন প্রয়োজনে আপনারা আমার সহযোগিতা পাবেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/