Loading ...
  • Wed, 11 Mar 2026, 12:58 pm
আবহাওয়া ব্যানার

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিউজ রুম / ৪৩০
সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় “নিরাপদ মাছে ভরবো
দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩
উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার
সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন
কমিটি কলাপাড়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ
বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখা’র সদস্য সচিব অপু সাহা, ইউএস এইড
ওয়ার্ল্ড ফিশ (ইকোফিশ-২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া কলাপাড়া প্রেসক্লাব,
রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি-সম্পাদকসহ প্রিন্ট ও
ইলেক্ট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই ৭ দিন ব্যপী
উপজেলার সকল মৎস্য চাষী, কাঁকড়া চাষী, মৎস্যজীবী, আড়ৎদার ও মৎস্য
ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/