Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

নিউজ রুম / ৫১১
রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা রানীর হালদারের বসত ঘরে ডাকাতি।
প্রধান শিক্ষিকা বাসনা রানী হালদার সাংবাদিকদের জানান আহুতি বাটরা গ্রামে আমার ঘরে বৃহস্পতিবার দিন রাতে ঘুমিয়ে ছিলাম রাত আনুমানিক তিনটার দিকে কয়েকজন ডাকাত আমার ঘরের জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আমার হাত পা বেঁধে প্রচন্ড মারধর করে এবং ঘরে কি কি আছে জানতে চায়।
আমি ডাকাতদের তথ্য না দিলেও ডাকাতরা স্টিলের আলমারি ভেঙে নগদ প্রায় চল্লিশ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি তদন্ত জানান অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/