Loading ...
  • Sun, 15 Mar 2026, 03:47 pm
আবহাওয়া ব্যানার

সালথায় বঙ্গবন্ধুর ম্যুরালে নবগঠিত মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা

নিউজ রুম / ৩৬৬
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

সালথা, ফরিদপুর):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে সালথা উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে নবগঠিত কমিটির সভাপতি মোঃ এমদাদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত সালথা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মোঃ সাব্বির খাঁন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েম কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ, মোঃ পলাশ, মোঃ রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির খান, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/