Loading ...
  • Sun, 15 Mar 2026, 11:25 pm
আবহাওয়া ব্যানার

মেয়র কাপ ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল সোমবার

নিউজ রুম / ৯৬
শনিবার, ১৫ জুলাই, ২০২৩

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী পৌর মেয়রের পৃষ্ঠপোষকতায় ‘মেয়র কাপ ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট’ সিজন- ১ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে। উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ এ. কে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

‘মেয়র কাপ ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট’ সিজন- ১ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. এ্যাড. এম এ কাদের মিয়া।

উক্ত ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজলো আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র, ম্যাবের সাংগঠনিক সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মো. মতিয়ার রহমান।

উদ্বোধক হিসাবে উক্ত টুর্ণামেন্টে উপস্থিত থাকবেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো. মজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে থাকবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘মেয়র কাপ ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট’ সিজন- ১ এর চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটি পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হৃদয় মাহমুদ রিজন ও সহ সভাপতি মো. সুমন বিশ্বাস উপজেলার সকল খেলা প্রেমীদের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য যে, ফাইনালে অংশগ্রহণ করবেন ভাই ভাই সেভেন ফাইটার্স বনাম রেইনবো সেভেন স্টার।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/