Loading ...
  • Thu, 05 Mar 2026, 02:52 am
আবহাওয়া ব্যানার

শ্রীবরদীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১১৭
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুধী জনের সাথে
মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক
সাহেলা আক্তার।
১৩ ই জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবাহী অফিসার মো ইফতেখার ইউনুসের সভাপতিত্বে
অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো তোফায়েল আহাম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।
এসময় অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকীউল বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, ওসি বিপ্লব কুমার বিশ্বাস , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো আমিনুল ইসলাম, ও, এসডি সোহেল রানা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী উপজেলা শাখার উপজেলা প্রসাশনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান,
সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মহোদয় উপজেলা পরিষদ চত্বরে আনসার ব্যারাকের নবনির্মিত ভবনের উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে
হুইলচেয়ার, ভিক্ষুকদের মাঝে দোকানঘর এবং সেলাইমেশিন বিতরণ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/