Loading ...
  • Wed, 11 Mar 2026, 03:52 am
আবহাওয়া ব্যানার

বিশ্বসেরা সাঁতারু চ্যাম্পিয়নশিপ অর্জন করতে দেশবাসী’র নিকট দোয়া চেয়েছেন,বরগুনা’র রাসেল

নিউজ রুম / ২৬০
শনিবার, ১ জুলাই, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

“ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র সাবেক সদস্য,” “বরগুনা সাইক্লিং কমিউনিটির চেয়ারম্যান” বরগুনার জেলার কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম রাসেল (২৭) ইতোমধ্যেই দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন একজন সফল সাঁতারু হিসেবে।

একমাত্র বাংলাদেশী হিসেবে ২০২১ সালে “বাংলা চ্যানেল একই দিনে ডাবল ক্রোস(‘সেন্ট মার্টিন-টেকনাফ’ আবার ‘টেকনাফ-সেন্ট মার্টিন’) সম্পন্ন করেন”। “২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬ বার বাংলা চ্যানেল(১৬.১ কিলোমিটার )সম্পন্ন করেন রাসেল”।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামী ০৮ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে “OCEANMAN Asian Championship, Bali, Indonesia-2023.”এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাইফুল ইসলাম রাসেল-সহ ৪ জন সাঁতারু অংশগ্রহণ করবেন। এ-জন্য আগামী ০৩ জুলাই রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন দেশসেরা এই সাতারুগণ।

ইন্দোনেশিয়ার বালিতে ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় বিশ্বের ৩৫ টি দেশের দুরপাল্লার সাঁতারুগণ অংশগ্রহণ করবেন।

এই ইভেন্টে মোঃ সাইফুল ইসলাম রাসেল’কে সহযোগিতা করছে “Southeast Bank Ltd.”

মোঃ সাইফুল ইসলাম রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং ও ওয়াটার পোল টিমের সাবেক অধিনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু’র সাবেক সদস্য ও বরগুনার এনসিটিএফ’র শিশু সাংবাদিক ছিলেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের সাইক্লিং ক্যাটাগরিতে ২০১৯ সালে রানারআপ এবং ২০২০ সালে চ্যাম্পিয়ন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০১৫-২০১৯ সাল পর্যন্ত টানা ৫ বার দ্রুততম মানব হিসেবে পুরস্কৃত হয়েছেন।

সাইফুল ইসলাম রাসেল বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খেজুরতলা গ্রামের ব্যবসায়ী মো. নুরুল ইসলাম ও গৃহিণী রাহিমা বেগমের পুত্র। তিনি ২৮ ডিসেম্বর ১৯৯৫ সালে জন্ম গ্রহণ করেন।৫ ভাইবোনের মধ্যে তাঁর অবস্থান ৪র্থ।একমাত্র বোন সবার ছোট।
বর্তমানে মোঃ সাইফুল ইসলাম রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

“OCEANMAN Asian Championship, Bali, Indonesia–2023” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বসেরা সাঁতারুর চ্যাম্পিয়নশিপ যেন অর্জন করতে পারেন সেজন্য বরগুনা-সহ দেশবাসী’র নিকট দোয়া কামনা করেছেন সাইফুল ইসলাম রাসেল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/