জগদীশ মন্ডল
আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৩ হাজার ২শত ৩৫ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। চাল বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদারসহ ইউপি সদস্য-সদস্যাগণ প্রমুখ। ঈদুল আযহা উপলক্ষে বাকাল ইউনিয়নে ২৫শত ২৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
tawhidit.top/