জগদীশ মন্ডল
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অ-সাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী প্রাচীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আনন্দ র্যলী অনুষ্ঠিত হয়।
বর্নাঢ্য র্যলী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতিতে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, আব্দুস সাত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদসহ সর্বস্তরের নেতা কর্মীরা।
tawhidit.top/