Loading ...
  • Wed, 11 Mar 2026, 01:22 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ রুম / ১০৪
বুধবার, ২১ জুন, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রিয়াদ গাজী (১২) হচ্ছেন জিয়া গাজীর ছেলে। এ বিষয়ে এলাকাবাসী ও পরিবার থেকে জানা যায়, দুপুরে রিয়াদ গাজী গোসলের জন্য পুকুরে গেলে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পরে রিয়াদ গাজীকে পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজহাউদ্দিন বলেন, ‘পানিতে ডুবে যাওয়া শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।’ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে শিশুটির বাবা জিয়া গাজী বলেন, আমার ছেলে ছোট বেলা থেকেই বাই রোগী এবং মানসিক সমস্যা ছিল। গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আসলেই ঘটনাটি মর্মান্তিক। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/